Bangla Grammar SSC কারক ও বিভক্তি ‍৪র্থ অধ্যায়ের ৭ম পরিচ্ছেদের হ্যান্ডনোট

Bangla Grammar SSC কারক ও বিভক্তি ‍৪র্থ অধ্যায়ের ৭ম পরিচ্ছেদের হ্যান্ডনোট

এখানে কারক ও বিভক্তি নিয়ে বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেওয়া হলো। আশা করবো এগুলো ছাত্র-ছাত্রীদের কাজে আসবে। 

কারক ও বিভক্তি


নিচে বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর দেওয়া হলো আশা করি সবাই বুঝতে পারবেন বিষয়গুলো। এখানে প্রাকটিস করার জন্যই মূলত দেওয়া হয়েছে। 

কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদসন্ধি


এস.এস.সি    ||    বাংলা ২য়পত্র
৪র্থ অধ্যায় - ৭ম পরিচ্ছেদ: কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদসন্ধি


১.

কারক নির্ণয় করার সহজ উপায় কী?

 

Ο ক) 

শব্দটিকে ভাঙা

Ο খ) 

বিশেষ্যকে প্রশ্ন করা

Ο গ) 

বিশেষণকে প্রশ্ন করা

Ο ঘ) 

ক্রিয়াকে প্রশ্ন করা


  
সঠিক উত্তর: (ঘ)

২.

উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্ত করে বিরাজমান থাকে তবে তাকে কোন আধারাধিকরণ বলে?

 

Ο ক) 

ঐকদেশিক

Ο খ) 

অভিব্যাপক

Ο গ) 

বৈষয়িক

Ο ঘ) 

সামীপ্য অর্থে ঐকদেশিক


  
সঠিক উত্তর: (খ)

৩.

কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?

 

Ο ক) 

পরীক্ষায় নকল করা ভালো নয়

Ο খ) 

ফুল তুলতে এলেম বনে

Ο গ) 

পাখিকে ঢিল মারলে কেন

Ο ঘ) 

রাত শেষ হয়ে এল


  
সঠিক উত্তর: (গ)

৪.

ব্যক্তিবাচক কর্মকে কী বলে?

 

Ο ক) 

মুখ্য কর্ম

Ο খ) 

অপ্রধান কর্ম

Ο গ) 

গৌণ কর্ম

Ο ঘ) 

বিধেয় কর্ম


  
সঠিক উত্তর: (গ)

৫.

‘তিনি চট্টগ্রাম থেকে এসেছেন’ - এখানে ‘চট্টগ্রাম’ কোন কারক?

 

Ο ক) 

কর্তৃকারক

Ο খ) 

কর্মকারক

Ο গ) 

অধিকরণ কারক

Ο ঘ) 

অপাদান কারক


  
সঠিক উত্তর: (ঘ)

৬.

নৌকা ঘাটে বাঁধা - ‘ঘাটে’ কোন কারকে কোন বিভক্তি?

 

Ο ক) 

কর্মে ২য়া

Ο খ) 

করণে ৭মী

Ο গ) 

অধিকরণে ৭মী

Ο ঘ) 

অপাদানে ৫মী


  
সঠিক উত্তর: (গ)

৭.

‘সূর্য অস্তমিত হলে যাত্রী দল পথ চলা শুরু করল’ - এখানে ‘সূর্য’ কোন ধরনের কর্তা?

 

Ο ক) 

অসমান কর্তা

Ο খ) 

এক কর্তা

Ο গ) 

প্রযোজক কর্তা

Ο ঘ) 

নিরপেক্ষ কর্তা


  
সঠিক উত্তর: (ঘ)

৮.

স্বত্ব ত্যাগপূর্বক দান করা হলে দানপাত্রকে কী বলে?

 

Ο ক) 

কর্তৃ

Ο খ) 

কর্ম

Ο গ) 

সম্প্রদান

Ο ঘ) 

অপাদান


  
সঠিক উত্তর: (গ)

৯.

‘দুধ থেকে দই হয়’ - এখানে ‘দুই থেকে’ কোন অর্থে অপাদান?

 

Ο ক) 

গৃহীত

Ο খ) 

জাত

Ο গ) 

বিচ্যুত

Ο ঘ) 

আরম্ভ


  
সঠিক উত্তর: (ক)

১০.

‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে’ - এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি?

 

Ο ক) 

অপাদানে সপ্তমী

Ο খ) 

কর্তৃকারকে সপ্তমী

Ο গ) 

অধিকরণে সপ্তমী

Ο ঘ) 

কর্মে সপ্তমী


  
সঠিক উত্তর: (ক)

১১.

কোন বাক্যে সম্বন্ধ পদ আছে?

 

Ο ক) 

ফুলে ফুলে বাগান ভরেছে

Ο খ) 

তাকে গ্রামে যেতে হয়

Ο গ) 

আমাদের পাড়ার সুজিত কবিতা লেখে

Ο ঘ) 

সূর্যাস্তে চারদিক অন্ধকারে আবৃত হয়


  
সঠিক উত্তর: (গ)

১২.

“তিলে তৈল হয়” - এখানে ‘তিলে’ কোন কারকে কোন বিভক্তি?

 

Ο ক) 

কর্মে ৭মী

Ο খ) 

অপাদানে ৭মী

Ο গ) 

করণে ৩য়া

Ο ঘ) 

অধিকরণে ৫মী


  
সঠিক উত্তর: (খ)

১৩.

বাক্যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করলে তাদের কোন কর্তা বলে?

 

Ο ক) 

মুখ্য কর্তা

Ο খ) 

গৌণ কর্তা

Ο গ) 

ব্যতিহার কর্তা

Ο ঘ) 

প্রযোজ্য কর্তা


  
সঠিক উত্তর: (গ)

১৪.

সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে?

 

Ο ক) 

‘যে’ বা ‘তে’

Ο খ) 

‘এ’ বা ‘এতে’

Ο গ) 

‘র’ বা ‘এর’

Ο ঘ) 

‘থেকে’ বা ‘চেয়ে’


  
সঠিক উত্তর: (গ)

১৫.

ব্যাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক তাকে কী বলে?

 

Ο ক) 

সন্ধি

Ο খ) 

সমাস

Ο গ) 

কারক

Ο ঘ) 

বিভক্তি


  
সঠিক উত্তর: (গ)

১৬.

“বনে বাঘ আছে” - ‘বনে’ কোন কারকে কোন বিভক্তি?

 

Ο ক) 

বৈষয়িক অধিকরণ

Ο খ) 

ভাবাধিকরণ

Ο গ) 

ঐকদেশিক অধিকরণ

Ο ঘ) 

অভিব্যাপক অধিকরণ


  
সঠিক উত্তর: (গ)

১৭.

‘আমার গানের মালা আমি করব কারে দান’ - নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?

 

Ο ক) 

করণে সপ্তমী

Ο খ) 

কর্মে দ্বিতীয়া

Ο গ) 

কর্তায় সপ্তমী

Ο ঘ) 

অপাদানে সপ্তমী


  
সঠিক উত্তর: (খ)

১৮.

“আমার যাওয়া হয় নি।” - ‘আমার’ কোন কারকে কোন বিভক্তি?

 

Ο ক) 

করণে ৭মী

Ο খ) 

কর্তৃকারকে ৭মী

Ο গ) 

অপাদানে ৭মী

Ο ঘ) 

অধিকরণে ৭মী


  
সঠিক উত্তর: (খ)

১৯.

কোনটি অপাদানে সপ্তমী বিভক্তির উদাহরণ?

 

Ο ক) 

কোন বনেতে ফুটল যে ফুল

Ο খ) 

পরাজয়ে ডরে না বীর

Ο গ) 

সর্বশিষ্যে জ্ঞান দেন গুরু মহাশয়

Ο ঘ) 

শরতে ধরাতল শিশিরে ঝলমল


  
সঠিক উত্তর: (খ)

২০.

সম্বন্ধ ও সম্বোধন পদ কারক নহে, কারণ -

 

Ο ক) 

কর্তার সঙ্গে সম্পর্ক থাকে না

Ο খ) 

ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকে না

Ο গ) 

বিভক্তি যুক্ত হয় না

Ο ঘ) 

কর্তা নিজে ক্রিয়া সমাধা করে


  
সঠিক উত্তর: (খ)

২১.

অপাদান কারকে সপ্তমী বিভক্তির ব্যবহার কোনটি?

 

Ο ক) 

সবুজ ঘাসে ছেয়ে গেছে মাঠ

Ο খ) 

পাখিতে বাসা বেঁধেছে

Ο গ) 

এই মেঘে বৃষ্টি হবে

Ο ঘ) 

নদীতে অনেক ঢেউ


  
সঠিক উত্তর: (গ)

২২.

“রাজার দুয়ারে হাতি বাঁধা” - এ বাক্যে ‘দুয়ারে’ শব্দটি কোন ধরনের অধিকরণ?

 

Ο ক) 

ভাবাধিকরণ

Ο খ) 

ঐকদেশীয় অধিকরণ

Ο গ) 

অভিব্যাপক অধিকরণ

Ο ঘ) 

আধারাধিকরণ


  
সঠিক উত্তর: (খ)

২৩.

“মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন।” - নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?

 

Ο ক) 

করণে শূন্য

Ο খ) 

অপাদানে শূন্য

Ο গ) 

করণে ষষ্ঠী

Ο ঘ) 

কর্মে শূন্য


  
সঠিক উত্তর: (খ)

২৪.

দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মপদটিকে বলে -

 

Ο ক) 

মুখ্য কর্ম

Ο খ) 

গৌণ কর্ম

Ο গ) 

সমধাতুজ কর্ম

Ο ঘ) 

উদ্দেশ্য কর্ম


  
সঠিক উত্তর: (ক)

২৫.

‘বাঘে-মহিষে এক ঘাটে জল খায়’ - ‘বাঘে-মহিষে’ কর্তৃকারকের প্রকারভেদে কোন কর্তার উদাহরণ?

 

Ο ক) 

মুখ্য কর্তা

Ο খ) 

প্রযোজ্য কর্তা

Ο গ) 

ব্যতিহার কর্তা

Ο ঘ) 

ভাববাচ্যের কর্তা


  
সঠিক উত্তর: (গ)

২৬.

ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি?

 

Ο ক) 

রাজার রাজ্য

Ο খ) 

বাটির দুধ

Ο গ) 

দেশের লোক

Ο ঘ) 

শরতের আকাশ


  
সঠিক উত্তর: (ঘ)

২৭.

“সমিতিতে চাঁদা দাও।” - এখানে ‘চাঁদা’ কোন কারক?

 

Ο ক) 

অপাদান কারক

Ο খ) 

সম্প্রদান কারক

Ο গ) 

করণ কারক

Ο ঘ) 

কর্তৃকারক


  
সঠিক উত্তর: (খ)

২৮.

‘রাজার দুয়ারে হাতি বাঁধা’ - এখানে ‘দুয়ারে’ কোন অর্থে ঐকদেশিক অধিকরণ?

 

Ο ক) 

সামীপ্য

Ο খ) 

বীপ্সা

Ο গ) 

পর্যন্ত

Ο ঘ) 

অতিক্রান্ত


  
সঠিক উত্তর: (ক)

২৯.

“শুক্তি থেকে মুক্তো মেলে” - বাক্যটিতে নিম্নরেখ পদ কোন অর্থে অপাদান কারক

 

Ο ক) 

বিচ্যুত

Ο খ) 

জাত

Ο গ) 

গৃহীত

Ο ঘ) 

রক্ষিত


  
সঠিক উত্তর: (গ)

৩০.

বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্যানুসারে কর্তৃকারকের কর্তা কত প্রকার?

 

Ο ক) 

দুই প্রকার

Ο খ) 

তিন প্রকার

Ο গ) 

চার প্রকার

Ο ঘ) 

পাঁচ প্রকার


  
সঠিক উত্তর: (গ)

৩১.

ভাবাধিকরণে সবসময় কোন বিভক্তি যুক্ত হয়?

 

Ο ক) 

৫মী

Ο খ) 

৬ষ্ঠী

Ο গ) 

৭মী

Ο ঘ) 

সবগুলো


  
সঠিক উত্তর: (গ)

৩২.

যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে, তাকে কোন কারক বলে?

 

Ο ক) 

কর্মকারক

Ο খ) 

করণ কারক

Ο গ) 

সম্প্রদান কারক

Ο ঘ) 

কর্তৃকারক


  
সঠিক উত্তর: (ক)

৩৩.

“রাজায় রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত” - কোন প্রকারের কর্তার উদাহরণ?

 

Ο ক) 

ভাববাচ্যের কর্তা

Ο খ) 

ব্যতিহার কর্তা

Ο গ) 

কর্মবাচ্যের কর্তা

Ο ঘ) 

কর্মকর্তৃবাচ্যের কর্তা


  
সঠিক উত্তর: (খ)

৩৪.

ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি?

 

Ο ক) 

আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়

Ο খ) 

একদা প্রভাতে ভানুর প্রভাতে ফুটিল কমলকলি

Ο গ) 

চন্দ্রোদয়ে কুমুদিনী বিকশিত হয়

Ο ঘ) 

প্রভাতে উঠিল রবি লোহিত বরণ


  
সঠিক উত্তর: (গ)

৩৫.

জিজ্ঞাসিবে জনে জনে - নিম্নরেখ শব্দটি কোন অর্থে কর্মে ৭মী?

 

Ο ক) 

বীপ্সায়

Ο খ) 

ব্যতিহারে

Ο গ) 

অনুকারে

Ο ঘ) 

সাধারণ অর্থে


  
সঠিক উত্তর: (ক)

৩৬.

“মেঘে বৃষ্টি হয়।” - ‘মেঘে’ কোন কারকে কোন বিভক্তি?

 

Ο ক) 

অধিকরণে ৭মী

Ο খ) 

অপাদানে ৭মী

Ο গ) 

কর্মে ৭মী

Ο ঘ) 

করণে ৭মী


  
সঠিক উত্তর: (খ)

৩৭.

নিম্নরেখ চিহ্নিত শব্দের কোনটিতে অপাদান কারকে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ?

 

Ο ক) 

বাবাকে বড্ড ভয় পাই

Ο খ) 

বোঁটা আলগা ফল গাছে থাকে না

Ο গ) 

লোক মুখে শুনেছি

Ο ঘ) 

যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়


  
সঠিক উত্তর: (ক)

৩৮.

‘জমি থেকে ফসল পাই’ - বাক্যটিতে কোন অর্থে অপাদান কারক ব্যবহৃত হয়েছে?

 

Ο ক) 

জাত

Ο খ) 

গৃহীত

Ο গ) 

রক্ষিত

Ο ঘ) 

বিচ্যুত


  
সঠিক উত্তর: (ক)

৩৯.

‘এ দেমে প্রাণ নেই’ - ‘দেহে’ কোন কারকে কোন বিভক্তি?

 

Ο ক) 

কর্তায় ‘এ’ বিভক্তি

Ο খ) 

করণে ‘এ’ বিভক্তি

Ο গ) 

সম্প্রদানে ‘এ’ বিভক্তি

Ο ঘ) 

অধিকরণে ‘এ’ বিভক্তি


  
সঠিক উত্তর: (ঘ)

৪০.

কোন বাক্যটিতে করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ আছে?

 

Ο ক) 

আমি স্কুলে যাচ্ছি

Ο খ) 

তাড়াতাড়ি রিক্সা ডাকো

Ο গ) 

ছেলেরা মাঠে বল খেলে

Ο ঘ) 

সে রাঙ্গামাটি যাবে


  
সঠিক উত্তর: (গ)

৪১.

বিভক্তি চিহ্ন স্পষ্ট না হলে কোন বিভক্তি আছে বলে মনে করা হয়?

 

Ο ক) 

শূন্য

Ο খ) 

দ্বিতীয়া

Ο গ) 

তৃতীয়া

Ο ঘ) 

চতুর্থী


  
সঠিক উত্তর: (ক)

৪২.

“ঘোড়ায় গাড়ি টানে।” - এখানে ‘ঘোড়ায়’ কোন কারকে কোন বিভক্তি?

 

Ο ক) 

কর্তৃকারকে সপ্তমী

Ο খ) 

করণে দ্বিতীয়া

Ο গ) 

কর্মে সপ্তমী

Ο ঘ) 

অপাদানে শূন্য


  
সঠিক উত্তর: (ক)

৪৩.

‘এক থালাতে খাব মোরা’ - বাক্যের রেখাঙ্কিত পদটি কোন কারকে কোন বিভক্তি?

 

Ο ক) 

অধিকরণে ৭মী

Ο খ) 

কর্মে ১মা

Ο গ) 

করণে ৭মী

Ο ঘ) 

অপাদানে ৭মী


  
সঠিক উত্তর: (ঘ)

৪৪.

‘লাঙলে জমি চাষ করা হয়’ - এখানে ‘লাঙলে’ কোন কারকে কোন বিভক্তি?

 

Ο ক) 

কর্তৃকারকে ৭মী

Ο খ) 

কর্মকারকে ৭মী

Ο গ) 

করণ কারকে ৭মী

Ο ঘ) 

সম্প্রদান কারকে ৭মী


  
সঠিক উত্তর: (গ)

৪৫.

‘আকাশে চাঁদ উঠেছে’ - ‘আকাশে’ কোন অধিকরণ?

 

Ο ক) 

অভিব্যাপক

Ο খ) 

বৈষয়িক

Ο গ) 

ঐকদেশিক

Ο ঘ) 

কালাধিকরণ


  
সঠিক উত্তর: (গ)

৪৬.

‘বাবা বাড়ি নেই’ - নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি?

 

Ο ক) 

কর্মে শূন্য

Ο খ) 

কর্তায় শূন্য

Ο গ) 

অধিকরণে শূন্য

Ο ঘ) 

অপাদানে ২য়া


  
সঠিক উত্তর: (গ)

৪৭.

‘ট্রেন ঢাকা ছাড়লো’ - এখানে ‘ঢাকা’ কোন কারকে শূন্য বিভক্তি?

 

Ο ক) 

অধিকরণে

Ο খ) 

করণে

Ο গ) 

কর্মে

Ο ঘ) 

অপাদানে


  
সঠিক উত্তর: (ঘ)

৪৮.

‘করণ’ শব্দটির অর্থ -

 

Ο ক) 

যা থেকে কিছু বিচ্যুত হয়

Ο খ) 

যাকে স্বত্বত্যাগ করে দান

Ο গ) 

যন্ত্র, সহায়ক বা উপায়

Ο ঘ) 

ক্রিয়া সম্পাদনের সময়


  
সঠিক উত্তর: (গ)

৪৯.

‘অন্ধজনে দেহ আলো’ - নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি?

 

Ο ক) 

কর্মে ৭মী

Ο খ) 

কর্মে ২য়া

Ο গ) 

সম্প্রদানে ৭মী

Ο ঘ) 

কম্প্রদানে ৪র্থী


  
সঠিক উত্তর: (গ)

৫০.

‘আমারে তুমি করিবে ত্রাণ’ - এ বাক্যে ‘আমারে’ পদটি কোন কারকে কোন বিভক্তি?

 

Ο ক) 

কর্তায় ২য়া

Ο খ) 

কর্মে ২য়া

Ο গ) 

অপাদানে ৫মী

Ο ঘ) 

সম্প্রদানে ৬ষ্ঠী


  
সঠিক উত্তর: (খ)

৫১.

‘পাপে বিরত হও।’ - ‘পাপ’ কোন কারকে কোন বিভক্তি?

 

Ο ক) 

করণে সপ্তমী

Ο খ) 

কর্মে সপ্তমী

Ο গ) 

অপাদানে সপ্তমী

Ο ঘ) 

কর্তায় সপ্তমী


  
সঠিক উত্তর: (গ)

৫২.

কোন বাক্যের পদে কর্মকারকে সপ্তমী বিভক্তি আছে?

 

Ο ক) 

“আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি”

Ο খ) 

নতুন ধান্যে হবে নবান্ন

Ο গ) 

পাখি ডাকে

Ο ঘ) 

বউ কথা কও


  
সঠিক উত্তর: (ক)

৫৩.

“বসিরকে যেতে হবে।” - ‘বসিরকে’ কোন কারকে কোন বিভক্তি?

 

Ο ক) 

কর্তৃকারকে দ্বিতীয়া

Ο খ) 

কর্মকারকে দ্বিতীয়া

Ο গ) 

করণ কারকে দ্বিতীয়া

Ο ঘ) 

অপাদান কারকে পঞ্চমী


  
সঠিক উত্তর: (ক)

৫৪.

‘ফুলে ফুলে ঘর ভরেছে’ - এ বাক্যে ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি?

 

Ο ক) 

কর্মে ৭মী

Ο খ) 

করণে ৭মী

Ο গ) 

অধিকরণে ৭মী

Ο ঘ) 

অপাদানে ৭মী


  
সঠিক উত্তর: (খ)

৫৫.

কোন বাক্যটিতে নিমিত্তার্থে চতুর্থী বিভক্তির প্রয়োগ দেখানো হয়েছে?

 

Ο ক) 

বাবাকে ভয় পাই

Ο খ) 

ভিক্ষুককে ভিক্ষা দাও

Ο গ) 

তাকে ডেকে আনো

Ο ঘ) 

বেলা যে পড়ে এল, জলকে চল


  
সঠিক উত্তর: (গ)

৫৬.

নিচের কোনটিতে অধিকার সম্বন্ধ?

 

Ο ক) 

রাজার রাজ্য

Ο খ) 

ধনের অহংকার

Ο গ) 

হাতির দাঁত

Ο ঘ) 

মধুর মিষ্টতা


  
সঠিক উত্তর: (ক)

৫৭.

ষষ্ঠী নাম বিভক্তির চিহ্ন কোনটি?

 

Ο ক) 

কে, রে

Ο খ) 

র, এর

Ο গ) 

এ, য়, তে

Ο ঘ) 

দ্বারা, দিয়ে, কর্তৃক


  
সঠিক উত্তর: (খ)

৫৮.

“শিকারি বিড়াল গোঁফে চেনা যায়।” - এখানে ‘গোঁফে’ কোন কারকে কোন বিভক্তি?

 

Ο ক) 

কর্মকারকে সপ্তমী বিভক্তি

Ο খ) 

অপাদান কারকে সপ্তমী বিভক্তি

Ο গ) 

করণ কারকে সপ্তমী বিভক্তি

Ο ঘ) 

অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি


  
সঠিক উত্তর: (গ)

৫৯.

কোনটি অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?

 

Ο ক) 

তিনি ঢাকায় থাকেন

Ο খ) 

বাবা বাড়ি নেই

Ο গ) 

সকালে সূর্যওঠে

Ο ঘ) 

ভোরে মোরগ ডাকে


  
সঠিক উত্তর: (খ)

৬০.

‘বাবাকে বড্ড ভয় পাই’ - নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?

 

Ο ক) 

কর্মে ২য়া

Ο খ) 

অপাদানে ২য়া

Ο গ) 

কর্মে ৪র্থী

Ο ঘ) 

অপাদানে ৫মী


  
সঠিক উত্তর: (খ)

৬১.

“খিলিপান দিয়ে ওষুধ খাবে।” - ‘খিলিপান দিয়ে’ কোন কারকে কোন বিভক্তি?

 

Ο ক) 

অধিকরণে তৃতীয়া

Ο খ) 

কর্তায় তৃতীয়া

Ο গ) 

কর্মে তৃতীয়া

Ο ঘ) 

করণে তৃতীয়া


  
সঠিক উত্তর: (ক)

৬২.

রাজার হুকুম - এটি কোন ধরনের সম্বন্ধ?

 

Ο ক) 

কর্তৃ সম্বন্ধ

Ο খ) 

কর্ম সম্বন্ধ

Ο গ) 

করণ সম্বন্ধ

Ο ঘ) 

অপাদান সম্বন্ধ


  
সঠিক উত্তর: (ক)

৬৩.

‘করণ’ কারক ৭মী বিভক্তি কোনটি?

 

Ο ক) 

নতুন ধান্যে হবে নবান্ন

Ο খ) 

কাচের জিনিস সহজে ভাঙে

Ο গ) 

ছেলেরা বল খেলে

Ο ঘ) 

টাকায় কিনা হয়/রিকসায় এসেছি


  
সঠিক উত্তর: (ঘ)

৬৪.

সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়?

 

Ο ক) 

ঐকদেশিক

Ο খ) 

অভিব্যাপক

Ο গ) 

বৈষয়িক

Ο ঘ) 

ভাবাধিকরণ


  
সঠিক উত্তর: (ক)

৬৫.

কোন বিভক্তি ব্যাকরণের নিয়ম অনুসারে কারকে ব্যবহার হয় না?

 

Ο ক) 

চতুর্থী

Ο খ) 

পঞ্চমী

Ο গ) 

ষষ্ঠী

Ο ঘ) 

সপ্তমী


  
সঠিক উত্তর: (ক)

৬৬.

কোনটিতে উপাদান সম্বন্ধ বিদ্যমান?

 

Ο ক) 

লোহার শরীর

Ο খ) 

বাটির দুধ

Ο গ) 

রূপার থালা

Ο ঘ) 

গাছের ফল


  
সঠিক উত্তর: (গ)

৬৭.

‘ব্যাপ্তি’ অর্থে সম্বন্ধ পদ কোনটি?

 

Ο ক) 

রাজার রাজ্য

Ο খ) 

বাটির দুধ

Ο গ) 

দেশের লোক

Ο ঘ) 

রোজার ছুটি


  
সঠিক উত্তর: (ঘ)

৬৮.

করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি?

 

Ο ক) 

মেয়েটির চুলে লাল ফিতা বাঁধা

Ο খ) 

ঠান্ডা জলে বাষ্প হয় না

Ο গ) 

আকাশ মেঘে আচ্ছন্ন

Ο ঘ) 

দুঃখে যেন করিতে পারি জয়


  
সঠিক উত্তর: (ঘ)

৬৯.

‘সোনার খাঁচায় রাখব তোমায়’ - ‘সোনার খাঁচায়’ কোন কারকে কোন বিভক্তি?

 

Ο ক) 

করণে সপ্তমী

Ο খ) 

অপাদানে সপ্তমী

Ο গ) 

কর্মে শূন্য

Ο ঘ) 

অধিকরণে সপ্তমী


  
সঠিক উত্তর: (ঘ)

৭০.

এ কলমে ভালো লেখা হয় - এখানে ‘কলমে’ কোন কারকে কোন বিভক্তি?

 

Ο ক) 

কর্মে ৭মী

Ο খ) 

অধিকরণে ৭মী

Ο গ) 

করণে ৭মী

Ο ঘ) 

অপাদানে ৭মী


  
সঠিক উত্তর: (গ)

৭১.

কোনটি করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?

 

Ο ক) 

তারা বল খেলে

Ο খ) 

আমার যাওয়া হয় নি

Ο গ) 

বনে বাঘ আছে

Ο ঘ) 

শিকারি বিড়াল গোঁফে চেনা যায়


  
সঠিক উত্তর: (ঘ)

৭২.

‘গুণহীন চিরদিন থাকে পরাধীন’ - নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

 

Ο ক) 

কর্তৃকারকে শূন্য

Ο খ) 

কর্মকারকে শূন্য

Ο গ) 

করণ কারকে শূন্য

Ο ঘ) 

অপাদান কারকে শূন্য


  
সঠিক উত্তর: (ক)

৭৩.

‘আকাশ মেঘে ঢাকা’ নিম্নরেখ পদটি -

 

Ο ক) 

কর্মকারক

Ο খ) 

করণ কারক

Ο গ) 

অপাদান কারক

Ο ঘ) 

অধিকরণ কারক


  
সঠিক উত্তর: (খ)

৭৪.

সম্বন্ধ পদগুলোর মধ্যে কোনটির দ্বারা ‘অধিকার সম্বন্ধ’ বোঝাচ্ছে?

 

Ο ক) 

প্রজার জমি

Ο খ) 

পুকুরের মাছ

Ο গ) 

অগ্নির উত্তাপ

Ο ঘ) 

হাতির দাঁত


  
সঠিক উত্তর: (ক)

৭৫.

অধিকরণ কারক কয় প্রকার?

 

Ο ক) 

দুই

Ο খ) 

তিন

Ο গ) 

চার

Ο ঘ) 

পাঁচ


  
সঠিক উত্তর: (খ)

৭৬.

‘পুকুরে মাছ আছে’ - এখানে ‘পুকুরে’ কোন অধিকরণ কারক?

 

Ο ক) 

বৈষয়িক অধিকরণ

Ο খ) 

ভাবাধিকরণ

Ο গ) 

অভিব্যাপক অধিকরণ

Ο ঘ) 

ঐকদেশিক অধিকরণ


  
সঠিক উত্তর: (ঘ)

৭৭.

সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?

 

Ο ক) 

শূন্য

Ο খ) 

ষষ্ঠী

Ο গ) 

দ্বিতীয়

Ο ঘ) 

চতুর্থী


  
সঠিক উত্তর: (খ)

৭৮.

‘জিজ্ঞাসিব জনে জনে’ - এখানে ‘জনে জনে’ কোন কারক ও কোন বিভক্তি?

 

Ο ক) 

করণে ৭মী

Ο খ) 

কর্মে ৭মী

Ο গ) 

অধিকরণে ৭মী

Ο ঘ) 

অপাদানে ৭মী


  
সঠিক উত্তর: (খ)

৭৯.

কোনটি সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?

 

Ο ক) 

ফুলে ফুলে ঘর ভরেছে

Ο খ) 

পাগলে কি না বলে

Ο গ) 

তিলে তেল হয়

Ο ঘ) 

সমিতিতে চাঁদা দাও


  
সঠিক উত্তর: (ঘ)

৮০.

কারক (কৃ + ণক) শব্দটির অর্থ কী?

 

Ο ক) 

যা পদকে সম্পাদন করে

Ο খ) 

যা সমাসকে সম্পাদন করে

Ο গ) 

যা ক্রিয়া সম্পাদন করে

Ο ঘ) 

যা পদ ও সমাসকে সম্পাদন করে


  
সঠিক উত্তর: (গ)

৮১.

সম্বোধনের পরে কোনটি বসাতে হয়?

 

Ο ক) 

দাঁড়ি

Ο খ) 

কোলন

Ο গ) 

কোলন ড্যাশ

Ο ঘ) 

কমা


  
সঠিক উত্তর: (ঘ)

৮২.

‘মসজিদে টাকা দাও’ - বাক্যে ‘মসজিদে’ কোন কারকে কোন বিভক্তি?

 

Ο ক) 

কর্মে ৭মী

Ο খ) 

সম্প্রদানে ৭মী

Ο গ) 

অধিকরণে ৭মী

Ο ঘ) 

অপাদানে ৭মী


  
সঠিক উত্তর: (খ)

৮৩.

অপাদান কারকের সঠিক উদাহরণ কোনটি?

 

Ο ক) 

গাঁয়ে মানে না আপনি মোড়ল

Ο খ) 

কত জায়গায় গাড়ি থামল

Ο গ) 

বোঁটা-আলগা ফল গাছে থাকে না

Ο ঘ) 

সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা


  
সঠিক উত্তর: (গ)

৮৪.

অপাদান সম্বন্ধ কোনটি?

 

Ο ক) 

রাজার হুকুম

Ο খ) 

চোখের দেখা

Ο গ) 

প্রভুর সেবা

Ο ঘ) 

সাপের ভয়


  
সঠিক উত্তর: (ঘ)

৮৫.

‘রোনাল্ডো একজন জনপ্রিয় খেলোয়াড়।” - বাক্যে ‘রোনাল্ডো’ কোন কারক?

 

Ο ক) 

কর্তৃকারক

Ο খ) 

কর্মকারকে শূন্য

Ο গ) 

করণকারক

Ο ঘ) 

অপাদান কারকে শূন্য


  
সঠিক উত্তর: (ক)

৮৬.

বাক্যের প্রতিটি শব্দের সঙ্গে অন্বয় সাধনের জন্যে যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে কী বলে?

 

Ο ক) 

সমাস

Ο খ) 

কারক

Ο গ) 

বিভক্তি

Ο ঘ) 

সম্বন্ধ পদ


  
সঠিক উত্তর: (গ)

৮৭.

‘সৎ পাত্রে কন্যা দাও’ - ‘সৎ পাত্রে’ পদটিতে কোন কারকে কোন বিভক্তির প্রয়োগ হয়েছে?

 

Ο ক) 

কর্মে সপ্তমী

Ο খ) 

অপাদানে সপ্তমী

Ο গ) 

করণে সপ্তমী

Ο ঘ) 

সম্প্রদানে সপ্তমী


  
সঠিক উত্তর: (গ)

৮৮.

ভাববাচ্যের কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়?

 

Ο ক) 

শূন্য, দ্বিতীয়া, ষষ্ঠী

Ο খ) 

ষষ্ঠী, দ্বিতীয়া

Ο গ) 

দ্বিতীয়া, তৃতীয়া, শূন্য

Ο ঘ) 

শূন্য, তৃতীয়া, ষষ্ঠী


  
সঠিক উত্তর: (খ)

৮৯.

অধিকরণ কারকে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ কোনটি?

 

Ο ক) 

সব ঝিনুকে মুক্ত নেই

Ο খ) 

গগনে গরজে মেঘ ঘন বরষা

Ο গ) 

কূলে একা বসে আছি

Ο ঘ) 

আজকে তোমায় দেখতে এলেম


  
সঠিক উত্তর: (ঘ)

৯০.

‘গরুতে দুধ দেয়’ - ‘গরুতে’ কোন কারকে কোন বিভক্তি?

 

Ο ক) 

করণে ৭মী

Ο খ) 

কর্তৃকারকে ৭মী

Ο গ) 

অপাদানে ৭মী

Ο ঘ) 

অধিকরণে ৭মী


  
সঠিক উত্তর: (খ)

৯১.

একবচন ও বহুবচনভেদে বিভক্তিগুলোর কী ধরনের পার্থক্য দেখা যায়?

 

Ο ক) 

উচ্চারণগত

Ο খ) 

অর্থগত

Ο গ) 

অবস্থানগত

Ο ঘ) 

আকৃতিগত


  
সঠিক উত্তর: (ঘ)

৯২.

ভাবাধিকরণ কারকে সর্বদা কোন বিভক্তি যুক্ত হয়?

 

Ο ক) 

দ্বিতীয়া বিভক্তি

Ο খ) 

শূন্য বিভক্তি

Ο গ) 

ষষ্ঠী বিভক্তি

Ο ঘ) 

সপ্তমী বিভক্তি


  
সঠিক উত্তর: (ঘ)

৯৩.

প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, ষষ্ঠমি, সপ্তমী - এগুলো -

 

Ο ক) 

শূন্য বিভক্তি

Ο খ) 

বাংলা শব্দ বিভক্তি

Ο গ) 

ষষ্ঠী বিভক্তি

Ο ঘ) 

কর্তৃকারকের বিভক্তি


  
সঠিক উত্তর: (খ)

৯৪.

‘মৃত জনে দেহ প্রাণ’ - নিম্নরেখ পদটি কোন কারকের কোন বিভক্তি?

 

Ο ক) 

কর্ম, দ্বিতীয়া

Ο খ) 

কর্ম, সপ্তমী

Ο গ) 

সম্প্রদান, চতুর্থী

Ο ঘ) 

সম্প্রদান, সপ্তমী


  
সঠিক উত্তর: (ঘ)

৯৫.

‘জাত’ অর্থে অপাদান কারক কোনটি?

 

Ο ক) 

জমি থেকে ফসল পাই

Ο খ) 

দুধ থেকে দই হয়

Ο গ) 

মেঘ থেকে বৃষ্টি হয়

Ο ঘ) 

শুক্তি থেকে মুক্তো মেলে


  
সঠিক উত্তর: (ক)

৯৬.

“কান্নায় শোক মন্দীভূত হয়” - ‘কান্নায়’ কোন কারক?

 

Ο ক) 

অপাদান কারক

Ο খ) 

কালাধিকরণ

Ο গ) 

ভাবাধিকরণ

Ο ঘ) 

আধারাধিকরণ


  
সঠিক উত্তর: (গ)

৯৭.

কোনটিতে কর্মকারকে শূন্য বিভক্তি?

 

Ο ক) 

ডাক্তার ডাকো

Ο খ) 

লোকমুখে শোনা

Ο গ) 

বিপদে যেন না করি ভয়

Ο ঘ) 

জলকে চল


  
সঠিক উত্তর: (ক)

৯৮.

‘সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়’ - ‘সূর্যোদয়ে’ পদটি কোন কারকে কোন বিভক্তি?

 

Ο ক) 

অধিকরণে সপ্তমী

Ο খ) 

ভাবাধিকরণে সপ্তমী

Ο গ) 

কর্মে দ্বিতীয়া

Ο ঘ) 

অধিকরণে পঞ্চমী


  
সঠিক উত্তর: (খ)

৯৯.

‘বাড়ি থেকে নদী দেখা যায়।’ - ‘বাড়ি থেকে’ কোন কারকে কোন বিভক্তি?

 

Ο ক) 

অপাদানে পঞ্চমী

Ο খ) 

কর্মে পঞ্চমী

Ο গ) 

করণে পঞ্চমী

Ο ঘ) 

অধিকরণে পঞ্চমী


  
সঠিক উত্তর: (ঘ)

১০০.

‘কান্নায় শোক মন্দীভূত হয়’ - ‘কান্নায়’ কোন কারক ও কোন বিভক্তি?

 

Ο ক) 

অপাদান কারক

Ο খ) 

কালাধিকরণ

Ο গ) 

ভাবাধিকরণে ৭মী

Ο ঘ) 

আধারাধিকরণ


  
সঠিক উত্তর: (গ)

 

শেষ কথা জেনে রাখুন 

উপরের পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ কারক ও বিভক্তি প্রাকটিস করার জন্য। আশা করি এই সম্পর্কে আমাদের এই সাইটে অনেক পোস্ট করা হয়েছে। এবং সবগুলো পোস্ট বা আর্টিকেলই কাজে আসবে সবার। 
Post a Comment (0)
Previous Post Next Post